• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের

রাজারহাটের সুপরিচিত আর্টিস্ট আবুল কাশেম আর নেই

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৬৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান কেয়া আর্ট-এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট আর্টিস্ট আবুল কাশেম আর নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে চাকিরপশার তালুক (ডাকবাংলা রোড) গ্রামের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৮ বছর। আবুল কাশেম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। অসুস্থতার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
রাজারহাট বাজারে ‘কেয়া আর্ট’ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে শিল্প ও আর্টের কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী, শিল্পী, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, জামাতা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাঠানহাট ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পাঠানহাট কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, রাজারহাট উপজেলা বণিক সমিতি এবং প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা