• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ ক্যাসিনো সম্রাট শিপন গ্রেপ্তার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৫৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ শিপন রহমান (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় , শিপন মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এ সময় তাঁর কাছ থেকে ৬০টি ইয়াবা টেবলেট,
ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
 বৃহস্পতিবার(২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়,সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার ধানখেত ও সুপারি বাগানে নিয়মিত মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে কয়েকজনকে বেশ কিছুদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। ওই এলাকায় বিস্তীর্ণ ফাঁকা জায়গা থাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যেতেন। পরে কৌশল অবলম্বন করে অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, অভিযানের শুরুতে ওই এলাকা থেকে ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ইয়াবা, সেবনের সরঞ্জাম, স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া-সংক্রান্ত আইনে পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও ১৬ বছর বয়সী এক কিশোর। তাদের সবার বাড়ি দেওয়ানের খামার এলাকায়।
পুলিশের দাবি, শিপন রহমান অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত এবং সম্প্রতি একটি অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে প্রায় ১২ লাখ টাকা আয় করেছেন।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শিপন রহমান পুলিশের নজরদারিতে ছিলেন। অভিযান চালিয়ে তাঁকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা