• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে এনসিপির কমিটি অনুমোদন, আহবায়ক মাহফুজুল ইসলাম কিরণ,সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:  / ১০৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার  আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই কমিটি অনুমোদন দেয়া হয়। এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদনের বিষয়টি জানা যায়।
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত হয়েছেন মাহফুজুল ইসলাম কিরণ। সদস্য সচিব মনোনীত হয়েছেন মোর্শেদুর রহমান আনিস।
আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু শামীমকে। সিনিয়র সদস্য সচিব করা হয়েছে জহুরুল ইসলামকে। এছাড়া কমিটিতে ছয়জন যুগ্ম আহ্বায়ক ও তিনজন যুগ্ম সদস্য সচিব রাখা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে চারজনকে। কমিটিতে সাধারণ সদস্য রয়েছে ১৯ জন।
ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত হওয়া মাহফুজুল ইসলাম কিরণ বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এনসিপিকে ভূরুঙ্গামারীতে সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব একটি সংগঠনে পরিণত করার চেষ্টা করব। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সাধারণ মানুষের পাশে থেকে ভূরুঙ্গামারীর উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা