• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী নারায়ন চন্দ্রের ছেলে বাধন কুমার(১৫) দীর্ঘদিন ধরে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার জন্য বাবার কাছে আবদার করে আসছিল। এ নিয়ে রোববার রাতে বাবার সঙ্গে তার কথা-কাটাকাটি ও অভিমান হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে স্বজনরা জানান। এসময় তার বাবা রান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত ছিল। বাধন কুমার ছোট বেলায় তার মাকে হারিয়েছে এবং বাবার লালন-পালনে সে বড় হচ্ছিল।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে।  নিহত শিক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা