• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের

কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: / ৯৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মোতালেব কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গ্রেফতার শিক্ষক আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দক্ষিণ রামখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী প্রকৃতির ঢাকে বাথরুমে যায়। এসময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিাকে জানায়। পরে এ বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর‌্যন্ত দেনদরবার করেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেন তারা।
পরে নাগেশ্বরী থানা পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে আটক  ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ (মঙ্গলবার) দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান জানান,গ্রেফতার শিক্ষক মোতালেবকে মঙ্গলবার  বিকালে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আর ভিকটিমকে থানা হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা