• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
পরিবেশ ও প্রাণিকুলের প্রতি শিক্ষার্থীদের যত্নশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রিকালে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অভিযোগে ৪ জুয়াড়ি গ্রেপ্তার কুড়িগ্রামের মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত! কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রিকালে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার  চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজারে  অধিক দামে সার বিক্রিকালে বিসিআইসি সার ডিলার নিতাই চন্দ্র সাহার ম্যানেজার আব্দুল গনিকে ১০.০০০ টাকা ও আরেক কিটনাশক ব্যবসায়ী  আসাদুল আলমকে ৫ হাজার টাকা  মোট= ১৫ হাজার টাকা  জরিমানা করা হয়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অধিক দামে সার বিক্রির বিষয়টি জানতে পেরে ঐ ব্যবসায়ীর  কাছে উৎকোচ দাবী করলে তিনি দিতে অস্বীকার করায় তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে  বলেন, এখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে তৎক্ষণিভাবে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমৃত দেবনাথ,  সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্ ওয়াদুদ, এনসিপির আহবায়ক মাহফুজুর রহমান কিরণ। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন যে দুজন কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে বেশি নেওয়া হয়েছে। তারা তৎক্ষণিভাবে সেই কৃষক দুজনকে ডেকে এনে ১০০ টাকা করে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন এবং সরকার নির্ধারিত মূল্য ১৩৪০ টাকা  করে সার বিক্রির আদেশ প্রদান করেন। দুজন কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে বেশি নেওয়ার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত্য দেবনাথ  নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং আসাদুল আলম পিতা আব্দুল আউয়ালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৫ হাজার টাকা ও বিসিআইসির সার ডিলার নিতাই চন্দ্র সাহার ম্যানেজার আব্দুল গনিকে ১০ হাজার টাকা জরিমানা  করেন । উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসনকে বেকায়দায় ফেলা এবং একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে ঐ সাংবাদিক কাজটি করেছেন । উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন, সরকারকে বেকায়দায় ফেলে ঘোলা পানিতে মাছ শিকার করার একটি অপচেষ্টা এখানকার স্থানীয় ফ্যাসিস্ট কর্তৃক পরিচালিত হয়েছে । তিনি এই ধরনের জঘন্য কাজের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন যেকোনো মূল্যে এই ফ্যাসিস্টদেরকে প্রতিহত করা হবে।  যতটুকু জানি সারের কোন  সংকট নেই । এই সংকট কৃত্রিমভাবে তৈরি করার অপচেষ্টা চলছে । এটি প্রশাসন অবশ্যই প্রতিহত করবে । বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ বলেন সার নিয়ে কোনো রকম তালবাহানা, কোনো রকম কারসাজি কঠিন হস্তে দমন করা হবে এবং কাউকেই এই সুযোগ তারা দিতে চান না । এনসিপির মাহফুজুর রহমান কিরণ বিএনপির এই নেতাদের সাথে সহমত পোষণ করে বলেন যতটুকু জানি তাতে সরকারের কোনো সার সংকট নেই । এই সংকট কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা