• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে, পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসুচি উদ্বোধন কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’     —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা

বিনোদন ডেস্ক : / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

তারকাখ্যাতির ঝলমলে জীবনের বাইরে পরীমনির সবচেয়ে আপন ঠিকানা মাতৃত্ব। ব্যস্ততার স্রোত যতই তাকে দূরে টেনে নিক, সন্তানের কাছে এলেই যেন থেমে যায় সব ক্লান্তি। সেই মাতৃত্বের উষ্ণতাই এবার ধরা পড়েছে সুইমিংপুলের নীল জলে। ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে জলকেলিতে মেতে উঠেছেন এই চিত্রনায়িকা।

ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা পরীমণি। রুপালি পর্দায় নানা বর্ণিল চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে পর্দার বাইরের পরীমণিকে সবচেয়ে বেশি চেনা যায় তার মাতৃত্বের মধ্য দিয়ে। শুটিংয়ের ব্যস্ততা কিংবা কাজের নানা চাপ সবকিছুর মাঝেও সন্তানদের প্রতি বিন্দুমাত্র কমতি রাখেন না অভিনেত্রী।

সব কিছুর ঊর্ধ্বে এখন তার কাছে প্রাধান্য পায় সন্তানদের হাসি-আনন্দ। নিজের কোলজুড়ে আসা বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং পরবর্তীতে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরেই এখন তার ভরা সংসার। জীবনের নানা আনন্দঘন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন পরীমণি।

বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলোর ছবি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার নিজের সামাজিক যোগাযো গমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরীমণি। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে একটি সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠেছেন তিনি।

কখনো পানিতে খুনসুটি, কখনো সন্তানের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্ত ছবিগুলোতে ফুটে উঠেছে মা-ছেলের নিবিড় ভালোবাসা ও পরম নির্ভরতার গল্প। মা-ছেলের এমন স্বতঃস্ফূর্ত মুহূর্ত দেখে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর কোনো ক্ষোভ, অভিযোগ বা আফসোসে না ভেসে সন্তানদের আঁকড়েই নতুন করে নিজের জীবন গুছিয়ে নিয়েছেন পরীমনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা