• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Headline
সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র এক দশক ধরে অধরা ব্রিজ সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী ভূরুঙ্গামারীতে নব যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংবর্ধনা ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত চিলমারীতে “আইএফআইসি ব্যাংকের ৫০বছর” পূর্তি উদযাপিত

ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শিক্ষক সমাজের উন্নতি, দেশ ও জাতির উন্নতি – প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ই অক্টোবর  বুধবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি  মাওলানা মো: রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: আজিজুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: আনোয়ার হোসেন  বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক ও ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন এবং ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক ও ইসলামি আলোচক মাহবুব আলম বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্যরা বলেন, শিক্ষক সমাজ আজ অবহেলিত। তাদের ন্যায্য দাবি পূরণ করা হচ্ছে না। তারা স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা এবং বেসরকারি শিক্ষকদের দ্রুত নবম পে-স্কল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান।
জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক  মো: আজিজুর রহমান সরকার বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে হবে। অপরদিকে আগামী দিনের নেতৃত্ব তৈরি করতে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশ থেকে এক ফ্যাসিস্টের পতন হয়েছে অপরদিকে আরেক ফ্যাসিস্টের জন্ম হয়েছে। বর্তমান সরকার যে লাইনে চলছে তাতে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। এছাড়া তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে  জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা