• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
ইভার ধ্যান-জ্ঞান মডেলিং ব্যক্তি উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী রাজারহাটে দুর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সোনাহাট স্থল বন্দরে টানা ৭ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন মহড়া রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিলমারীর “সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে এমপির” আলোচনা কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা

ভূরুঙ্গামারীতে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সোনাহাট স্থল বন্দরে টানা ৭ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ / ৪২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে  আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সোনাহাট স্থল বন্দরে টানা ৭ দিন আমদানি – রপ্তানি  কার্যক্রম বন্ধ। সোনাহাট স্থল বন্দরের  সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ) বিকেলে   সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন জানায়,
আগামী১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম। এরপর আগামী ২৪ অক্টোবর শনিবার  থেকে পুনরায়  স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হবে।
সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
তিনি আরও জানান, ছুটি শেষে ২৪ অক্টোবর  (শনিবার) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু  হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা