আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

ব্রহ্মপুত্রকে বাঁচাতে ব্রহ্মপুত্র কনভেনশন অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: ব্রহ্মপুত্র আমাদের বাঁচায়,আসুন আমরা ব্রহ্মপুত্রকে বাঁচাই’ এই প্রতিপাদ্য নিয়ে ভারত কর্তৃক আন্তঃনদী সংযোগের নামে ব্রহ্মপুত্রের পানি সরিয়ে নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে এবং পানির অধিকারের দাবিতে  শনিবার(১৭ মে) বিকেলে জেলা আইনজীবী সমিতির এটিএম এনামুল হক চৌধূরী চাঁদ মিলনাতয়নে ব্রহ্মপুত্র কনভেনশন অনুষ্ঠানটিত হয়।
নদী গবেষক ও রিভারাইন পিপল এর মহাসচিব শেখ রোকন বলেন,’নদী তার গতিময় নিয়ে প্রবাহিত হয়। আমরা নদীর গতিপথ চিনতে পারিনি আজও। যার ফলশ্রুতিতে নদীকে শাসন করতে গিয়ে নদীকে আমরা মেরে ফেলেছি। আমরা পরিকল্পনা জরে নদী ব্যবস্থাপনা না করায় বাংলাদেশের আন্তঃসীমান্ত ৫৪টি নদীর মধ্যে ভারত বাঁধ নির্মাণ করেছে। যা নীতি-নৈতিকতা বিরুদ্ধ। ব্রহ্মপুত্র আমাদের প্রাণ,এই নদ বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে,আমাদের ব্রহ্মপুত্রকে বাঁচিয়ে রাখতে হবে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, নদীকে শাসন না করে,তার সাথে ব্যবস্থাপনা করে তাকে মানিয়ে নিয়ে নদীর সাথে বসবাস করতে হবে’ আমরা নদীকে শুধু শাসন করতে চাই,আর এই শাসন করতেই নদীকে আমরা মেরে ফেলেছি’।
তিনি আরো বলেন,বন্যা,খরা প্রকৃতির রুদ্র রূপ নয়,এটি প্রকৃতির নিয়ম। প্রকৃতি কারো সাথে শত্রুতা করে না,মানুষ প্রকৃতিটিকে পার্থক্য করতে গিয়ে মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি করছে। আমরা প্রতৃতির নিয়মকে ভালোবাসতে পারেনি। মানুষকে বাঁচানোর জন্য ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে হবে।’
বাসদ জেলা কমিটির সভাপতি কমরেড ফুলবর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড আব্দুল কুদ্দুস, জেলা কমিটির সদস্য দুলাল বোস,মো.সুমন,সাংবাদিক সফি খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )