আজকের তারিখ- Sun-19-04-2026
 **   চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

লালমনিরহাটে পাঁচ শতাধিক বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট: তিস্তা এলাকার বন্যা কবলিত পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় তিস্তা নদীবেষ্টিত লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাড়াইরহাট বাজারে পাঁচ শতাধিক বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন এাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম সাজু পাটোয়ারী, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয়রা।
এাণ সামগ্রী বিতরণকালে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বন্যা, খরা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কোন বড় বিষয় নয়। আসলেই তিস্তা পাড়ের মানুষ এখন আর ত্রাণ চায় না। তাদের দাবি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার।
তবে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে তিস্তাবাসীর ভাগ্যেন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নানামুখী উন্নয়নমূলক কাজ করবে। যাতে এলাকার মানুষের অভাব অনটন, দারিদ্রতা দূর হয়।
তিনি আরো বলেন, আমি চীন সফরে গিয়ে সেখানে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কথা বলেছি। অচিরেই কাজ শুরু হবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )