আজকের তারিখ- Sun-19-04-2026
 **   চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

ফের মায়ানমারের গুলি এসে পড়ল সীমান্তের এপারে বসতঘরে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে দুই সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় আবারও গুলি পড়ল এপারের বসতঘরে। রবিবার (২৬ অক্টোবর) সকালে  টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান বাড়ির মালিক মো. আয়ুব।
এর আগে গত শনিবার বিকালে মায়ানমারের গুলি পড়ে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার সেনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হোয়াইক্যং আমতলীর বাসিন্দা মো. আয়ুব বলেন, সকালে আমাদের সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় আমার ঘরের টিনের চালে বিকট শব্দ শুনে আমি বের হয়। চালে উঠে টিন ছিদ্র হতে দেখার পর ঘরের দেয়ালে একটি গুলি পাওয়া যায়।
বাড়ির সবাই ভালো আছেন, তবে সবার মধ্যে আতঙ্ক কাজ করছে।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আমতলী গ্রামে আইয়ুব ইসলামের বসতঘরের টিনের চাল ছিদ্র করে একটি গুলি এসে পড়েছে শুনলাম। তবে কেউ হতাহত হননি। মাঝে মধ্যেই মায়ানমার সীমান্তের গোলাগুলির ঘটনায় এপারের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় আরাকান আর্মির সঙ্গে সশস্ত্র রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে সংঘাত চলছে। সম্ভবত, আরসা ও আরএসও কোনো এক পক্ষের সঙ্গে আরাকান আর্মির গোলাগুলির ঘটনায় সীমান্তের এপারে গুলি পড়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )