আজকের তারিখ- Sun-19-04-2026
 **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

ভূমিকম্প নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

যুগের খবর ডেস্ক: গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এই সতর্কবার্তা আমলে নিতে হবে। এজন্য প্রস্তুতি দরকার। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
রিওয়ানা বলেন, ‘গত পাঁচ বছরে এত জোরে, এত শক্তিশালী ভূমিকম্প আমরা অনুভব করিনি। এটা বারবার আমাদের জন্য সতর্কবার্তা। এটাকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গা নেই।’
বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু যেসব ভবন আগে হয়েছে, সেগুলোর নব্বই শতাংশ ভূমিকম্প টেকসই না। আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে কোনো জলাশয় এবং পাহাড়ে হাত দেয়া যাবে না।’ পাহাড়ে ইটভাটা বন্ধে সরকার কাজ শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এ দেশের একটা গোষ্ঠী কখনো আইন মানতে চায় না। পাহাড় কেটে পাহাড়ি এলাকায় ইটভাটা করা হচ্ছে। আমাদের ঝুঁকি কমানোর জন্য পরিবেশকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, ‘একটা দেশে যত বৈচিত্র্য থাকে সে দেশ ততটা সুন্দর। আমাদের দেশে যদি শুধু একটা জনগোষ্ঠী থাকতো তাহলে এত সুন্দর হতো না।’
দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে রিজওয়ানা বলেন, ‘অগ্নি ঝুঁকি, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় তিন বছরের পরিকল্পনা নিয়ে আগানো উচিত।’
তিনি বলেন, ‘মানুষ এখন পাহাড়ি খাবার খায় ট্রেন্ড হিসেবে, ঐতিহ্য হিসেবে নয়। তবে ঐতিহ্যকে ধরে রাখতে হবে। বিভিন্ন বিভাগীয় শহরে আদিবাসী খাবারের দোকান খোলা যেতে পারে। আদিবাসী কৃষকরা যাতে বঞ্চিত না হয়, খেয়াল রাখতে হবে।’
পাহাড়ে বিদেশি খাদ্যের দিকে বেশি ঝুঁকতে যেয়ে দেশি ফলের জন্য কম জমি বরাদ্দ যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )