আজকের তারিখ- Sun-19-04-2026
 **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা

যুগের খবর ডেস্ক: বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দফায় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। যদিও বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সঙ্গে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন পাননি।
মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রুমিন ফারহানা। তিনি জানান, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
সমঝোতায় জোটকে ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে কিনা- এমনটা জানতে চাইলে প্রত্যুত্তরে রুমিন ফারহানা বলেন, আশা করা যায় সেটা আমার সঙ্গে হবে না। মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবো। দু’একদিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করবো। স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আরেকটা কথা না বললেই নয়, আশা করি অত্র এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )