আজকের তারিখ- Sun-19-04-2026
 **   চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত **   ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন **   সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নতুন ব্যবসায় নামলেন তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া এবার জুয়েলারি ব্যবসায় নামলেন। নিজেই শুরু করেছেন নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’। তামান্না নিজেই এই ব্র্যান্ডের ফাউন্ডার এবং ক্রিয়েটিভ লিড হিসেবে কাজ করছেন।

‘উৎসবের বাইরে’- এই তত্ত্ব মাথায় রেখেই জন্ম হয় ‘তামান্না ফাইন জুয়েলারি’-এর বলে জানান অভিনেত্রী। তিনি জানান জুয়েলারি বা অলংকার তার সবসময়ই ভীষণ পছন্দের। কিন্তু সবসময়ই তার মাথায় উপলক্ষের বিষয়টা ঘুরপাক খেত। সেই চিন্তা থেকে তিনি এমন একটি জুয়েলারি ব্র্যান্ড খুললেন, যা প্রতিদিনের ব্যবহারের জন্য ১৪ এবং ১৮ ক্যারট স্বর্ণ, প্রাকৃতিক হীরা এবং রত্নপাথর দিয়ে তৈরি করে খুবই আকর্ষণীয় ক্যাজুয়াল জুয়েলারি।

নায়িকার মতে জুয়েলারি হবে এমন যা একজন মানুষের ব্যক্তিত্বের অংশ হবে, তার মনের ভাব প্রকাশ করবে, আর যা একজন মানুষকে পরিপূর্ণ অনুভব করাবে। কোন উপলক্ষ ছাড়া জুয়েলারি প্রেমীদের জন্য নিত্যদিনের স্টাইলের জন্যই নায়িকা তামান্না ভাটিয়া এবং বাবা সন্তোশ ভাটিয়ার এই যৌথ উদ্যোগ। ডিজাইন, প্র্রাডাকশন এবং রিটেইল সামলাচ্ছেন নিজেরাই। দুই ধরণের থিম অনুসরণ করে ‘হাফ অ্যান্ড হাফ, দ্য ফ্লিক এবং প্লাম্পসিয়াস-এই তিনটি মূল সংগ্রহ প্রকাশ করেছে ‘তামান্না ফাইন জুয়েলারি’। মুম্বাই এর জুহুতে খোলা হয়েছে তামান্না ফাইন জুয়েলারির ফ্ল্যাগশিপ স্টোর।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )