• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন কুড়িগ্রামে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত চিলমারীতে “চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা” হত্যার মুল আসামি গ্রফতার ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা মামলার আসামী স্ত্রী ও তার ভাই গ্রেফতার ৩০ লাখ কোটি টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে মদক মামলায় একজনের ৭ বছরের সশ্রম কারাদন্ড কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ৩৫ লক্ষ ৯৮ হাজার ৫৪০ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র জওয়ানরা বিভিন্ন সীমান্তে আভিযান পরিচালনা করে। এসময় তারা মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করে। অভিযানে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। আটককৃত পণ্যের বাজার মুল্য ৩৫ লক্ষ ৯৮ হাজার ৫শত ৪০ টাকা।
এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্তের সুরক্ষা এবং মাদক চোরাচালান নির্মুলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকল্পে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা