• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত! কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

মোহনগঞ্জে শিক্ষার্থী অপহরণের সময় অপহরণকারী আটক

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার (১১) কে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে অপহরণকারী ইসরাত জাহান মিম (২২)।
এ ঘটনায় বুধবার (৬ মে) শিক্ষার্থী নাদিয়া আক্তারের মা কল্পনা আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অপহরণকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
জানা গেছে, উপজেলার সুয়াইর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আল আমিনের মেয়ে নাদিয়া আক্তার আদর্শনগর বাজার এলাকায় মঙ্গলবার বিকেলে প্রাইভেট পড়তে আসে। এসময় অপহরণকারী ইসরাত জাহান মিম কৌশলে নাদিয়া আক্তারকে ফুসলিয়ে মোহনগঞ্জ নিয়ে আসে। পরে মোটর সাইকেল স্ট্যান্ডে স্থানীয় জনতার সন্দেহ হলে অপহরণকারীসহ ভিকটিমকে আটক করে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
জানা গেছে, অপহরণকারী ইসরাত জাহান মিম আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, অপহরণকারী ইসরাত জাহান মিমসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা