• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের

কুড়িগ্রামে অনিয়মিত প্রশ্নে নিয়মিত শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা, চরম উদ্বেগে পরীক্ষার্থী

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীর কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তার অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. মালেক মিয়া জানান, বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজারহাট বিএল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০ নম্বর কক্ষে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ (বহুনির্বাচনী) পরীক্ষায় অংশ নেন তিনি। তিনি হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।
পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে প্রশ্নপত্রের উত্তর মিলানোর সময় তিনি বুঝতে পারেন, তাকে নিয়মিত পরীক্ষার্থীদের পরিবর্তে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, যা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব তাকে আগামী রোববার (১০ মে) কেন্দ্রে এসে দেখা করতে বলেন।
শিক্ষার্থী মালেক মিয়া আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করার আশ্বাস দিয়েছেন। তবুও অনিশ্চয়তার কারণে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব শফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থী সরাসরি আমাকে জানায়নি। পরে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকেলে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কেন্দ্র সচিব যৌথভাবে শিক্ষা বোর্ডে সুপারিশ করলে পরীক্ষাটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা