• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ট্রাইব্যুনালে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি শিক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: শিক্ষামন্ত্রী কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলেন বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি আনোয়ারুল ইসলাম মহোদয় এর মতবিনিময়

উলিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়।
(১৪মে) বৃহস্পতিবার সকাল ১১ টার উপজেলা পরিষদের অডিটরিয়াম হলে দিনব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,উলিপুরএ অনুষ্ঠান আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন উপপরিচালক, কৃষি সংম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম।
এ সময় তিনি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ অশোক কুমার রায়,সিনিয়র মনিটরিং অফিসার প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার‌প্রেনর‌শিপ অ্যান্ড রে‌সি‌লি‌য়েন্স ইন বাংলা‌শেদ (পার্টনার),‌ ডিএই,রংপুর অঞ্চল রংপুর,তিনি কৃষি উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।উপজেলা সহকারি কমিশনার ভূমি এস ,এম মে‌হে‌দি হাসান সভাপতির বক্তব্য বলেন কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণ।
উলিপুরের কৃষিকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কংগ্রেসের মাধ্যমে কৃষকরা নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে জানতে পারবেন।”বক্তব্য রাখেন ডাঃ মোছাঃ রেবা বেগম উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপ‌জেলা প‌ল্লীউন্নয় অফিসার লোকমান হো‌সেন ,অনুষ্ঠানটি চঞ্চলনা করেন মোছাঃ আফরোজা পারভীন রিফা অতিরিক্ত কৃষি অফিসার উলিপুর, স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন উপজেলা কৃষি অফিসার, কৃষাণী স্বপ্না বেগম, উল্লেখযোগ্য বিষয়সমূহ স্মার্ট কৃষি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার।​উচ্চফলনশীল জাত স্থানীয় পর্যায়ে ধান ও রবি শস্যের উন্নত জাত পরিচিতকরণ।​প্রশিক্ষণ মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালার পরিকল্পনা।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক, কৃষি উপ-সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে স্থানীয় সফল কৃষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা