• বুধবার, ২০ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে তিনদিনব্যাপি ভূমি সেবা মেলা অনুষ্ঠিত রাজারহাটে নাককাটি হাট আদর্শ কলেজ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন রাজারহাটে ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রাজারহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী চিলমারীতে “আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত হয়েছে চিলমারীতে “মাদকদ্রব্য অভিযানে আটক” ১জন সালমান খানের উন্মুক্ত ছবি দেখে ‘পুড়ছেন’ সঙ্গীতা! রাজারহাটে ইসলামিক রিলিফের ‘সাপোর্ট’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা অনুষ্ঠিত

সালমান খানের উন্মুক্ত ছবি দেখে ‘পুড়ছেন’ সঙ্গীতা!

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বিনোদন ডেস্ক: রবিবারের সন্ধ্যায় চমকে দিয়েছেন সলমন খান। উন্মুক্ত অ্যাবস্‌-এর ছবি পোস্ট করতেই আলোড়ন পড়েছে সমাজমাধ্যমে। পাশাপাশি একাকিত্বের কথাও বলেছেন তিনি। সলমনের ছবি নিয়ে হইচইয়ে শামিল হলেন তাঁর প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। তিনিও ভাইজানের ছবি দেখে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারলেন না।
অনাবৃত শরীরে সোফায় শুয়ে রয়েছেন সলমন। পেটের পেশিবহুল খাঁজ স্পষ্ট। সেখানেই জানান, একা থাকা আর একাকিত্বের মধ্যে পার্থক্য! সেই ছবি দেখে মুগ্ধ প্রাক্তন প্রেমিকাও। ষাটোর্ধ্ব সলমনের ছবি দেখে সঙ্গীতা কোনও কথা বলেননি। শুধু প্রতিক্রিয়া দিয়েছেন, “উফ্‌!” সেই সঙ্গে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি, যেন সলমনের এই ছবি আগুনের মতোই জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। নেটাগরিকের চোখ এড়ায় না কিছুই। সলমন অনুরাগীরা ঠিক দেখেছেন, প্রাক্তন প্রেমিকা কেমন প্রতিক্রিয়া দিচ্ছেন।
৬০ পেরোনো সলমনকে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরাও। নিজের ‘শার্টলেস’ ছবির সঙ্গে সলমন লিখেছিলেন, “জীবন কাটানোর দু’টি উপায়। একটি হল ‘অ্যালোন’ অর্থাৎ স্বেচ্ছায় একা থাকা। অপরটি হল ‘লোনলি’, যার অর্থ একাকিত্ব। অর্থাৎ কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এর পর নিজেকেই ঠিক করতে হবে যে, তুমি কোন পথ বেছে নিয়ে বাঁচবে।’’ অন্ধকারে সলমনকে একাকী বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্নও হয়ে পড়েন অনুরাগীরা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সঙ্গীতা বিজলানির প্রতিক্রিয়া। অনেকেই খোঁচা দিয়ে বলেছেন, “পুরনো প্রেম এখনও ভোলেননি সঙ্গীতা।”
একসময় দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন সলমন ও সঙ্গীতা। এমনকি, তাঁদের বিয়ের কথাও অনেক দূর পর্যন্ত এগিয়েছিল বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা