• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত! কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, এক মাসে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

Reporter Name / ১৭৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম।
রোববার (২৪ মে) দুপুরে বিজিবি সূত্রে জানা গেছে, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে আটকও করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চোরাচালান, মাদক পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেজন্য সীমান্তজুড়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির এই তৎপরতা আগামীতে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা