• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে, পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসুচি উদ্বোধন কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’     —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

“সহিংসতার শিকার নারীদের পাশে আছি আমরা, নির্যাতিতদের সরকার আইনি সহায়তা দিচ্ছে।” —চীফ লিগ্যাল এইড অফিসার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

‘সরকার নারীদের প্রতি সহিংসতা হ্রাস ও নির্যাতিত নারীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে তৎপর ভূমিকা পালন করছে। সামাজিক বন্ধন অটুট রাখতে নারী-পুরুষ উভয়কে ছাড় দিতে হবে এবং সহনশীল আচরণ পারে একটি সুন্দর সমৃদ্ধশালী পরিবার গড়তে।’ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক নারী সমাবেশে এসব কথা বলেন কুড়িগ্রামের চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ কনক বড়ুয়া।
এএফএডি কর্তৃক জেলার প্রান্তিক নারীদের ক্ষমতায়ন প্রকল্প আয়োজিত নারী সমাবেশে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী ও হলোখানা ইউনিয়ন থেকে ১০০জন নারী অংশগ্রহন করেন। বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা হ্রাস, নারী নেতৃত্বের বিকাশ, আয়বৃদ্ধিমুলক কাজে অংশগ্রহণ ও নারীদের সরকারি পরিষেবায় যুক্ত করার প্রক্রিয়ায় এই জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে  আলোচনা সভায় অংশ নেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ ভগবতী রানী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ইভিডব্লিউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র সেন প্রমুখ।
স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এর “এমপাওয়ারিং ভালনারেবল ওমেন ইন কুড়িগ্রাম” প্রকল্পের ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নারী সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হলোখানা ও পাঁচগাছী ইউনিয়নে সহিংসতার শিকার বেশ কয়েকজন নারীকে আইনি পরামর্শ প্রদান করেন কুড়িগ্রামের চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ কনক বড়ুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা