• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১০৮ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া, ক‍্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মূল হোতা আলাল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা

বাজারে নিজ ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক তিলাই ইউনিয়নের জনৈক জহুর উদ্দিন এর ছেলে।

পুলিশ জানিয়েছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে একটি ছোট দোকানে মোবাইল ব্যাংকিংয়ের আড়াঁলে অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করে আসছিলো আলাল। দীর্ঘ অনুসন্ধান শেষে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ও সহকারি পুলিশ সুপার মুনতাসির মামুন মন এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আলালকে গ্রেফতার করে।

এসময় তার কাছে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ৪ টি স্মার্ট মোবাইল ফোন, বেশকিছু মোবাইল সিম, অনলাইন জুয়ায় রিচার্জের কাজে ব্যবহৃত নগদ টাকা জব্দ করা হয়। পুলিশের ভাষ‍্য, সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ায় ওয়েবসাইটে টাকা রিচার্জসহ অর্থ পাচার চক্রের সাথে সে জড়িত। স্থানীয় বাসিন্দা জুবায়ের, আব্দুল হান্নান ও হায়েত আলী জানান, পুলিশের হাতে আটক আলালের দোকানে প্রতিদিন স্থানীয় ও বাইরে থেকে আসা যুবকদের ভীড় জমে থাকতো। এলাকার উঠতি বয়সি যুবকদের সে প্রকাশ‍্যে মোবাইলে জুয়া খেলায় সহযোগিতা করতো। তার এই অপরাধের কঠিন শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের ভাষ‍্য, ১৬৬ বছর পর ব্রিটিশ আমল প্রণীত জুয়া আইন সংস্কার হয়ে নতুন জুয়া আইন-২০২৬ জারি হয়েছে। এই আইনের মাধ্যমে অনলাইন জুয়ার বা ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব‍্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানালেন, জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে। গ্রেফতারকৃত ব‍্যক্তির বিরুদ্ধে সদ্য জারিকৃত “জুয়া আইন-২০২৬” এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা