• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
কাছাকাছি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যে অবৈধ ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড মাহির আক্ষেপ— বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত সোনাহাট সেতুর সংযোগ সড়ক ৭ বছরে শুরু হয়নি, এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবী জানালেন এমপি আনোয়ারুল

কুড়িগ্রামে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনকালে ফারুক আলী আকন্দ নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফারুক আলী আকন্দ ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্ৰামের মোকছেদ আলী আকন্দ ছেলে।
পরে মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা