• বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে এক বৃদ্ধা মায়ের মৃত্যু রাজারহাটে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে পুস্তক প্রদর্শনী, বই পাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তা পাড়ে বন্যার থাবা: পানিবন্দি শতাধিক পরিবার, কোরবানি ঈদ নিয়ে শঙ্কায় চরবাসী ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর পবিত্র হজ আজ আরাফাতের ময়দানে সমবেত ১৬ লাখেরও বেশি হজ পালনকারী জাতীয় বিজ্ঞান মেলায় চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় উপজেলায় প্রথম, জেলায় দ্বিতীয় কুড়িগ্রামে আলোচিত চাকিরপশার বিল রক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম দাগ নম্বরেই মিলবে বিলের জমির তথ্য, কমবে দখল ও প্রতারণা কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, এক মাসে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজারহাটে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে পুস্তক প্রদর্শনী, বই পাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পুস্তক প্রদর্শনী, বই পাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলার তরুণের অভিযান গ্রন্থাগারের পাঠকক্ষে দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠানে কবি নজরুলের রচিত বিভিন্ন বই প্রদর্শন করা হয়। পাশাপাশি পাঠকদের অংশগ্রহণে বই পাঠ, কবিতা আবৃত্তি এবং সাহিত্যভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুণ। এছাড়াও বক্তব্য রাখেন তপদ্যুতি গোস্বামী, মো. হাবীব মেকার, মো. মমিনুল ইসলাম, নিগমানন্দ রায়, পল্লব কুমার রায় ও মো. শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বিদ্রোহ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁর অসামান্য সৃষ্টি দিয়ে। নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় গ্রন্থাগারের পাঠক নিলাদ্রী রায়, ঋতু রায় তিথী, শ্রাবনী রায়, বন্ধন রায়সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রন্থাগারের পাঠকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে কবিতা আবৃত্তি ও বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা