• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর

রাজারহাটে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে পুস্তক প্রদর্শনী, বই পাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ২৮২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পুস্তক প্রদর্শনী, বই পাঠ, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলার তরুণের অভিযান গ্রন্থাগারের পাঠকক্ষে দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠানে কবি নজরুলের রচিত বিভিন্ন বই প্রদর্শন করা হয়। পাশাপাশি পাঠকদের অংশগ্রহণে বই পাঠ, কবিতা আবৃত্তি এবং সাহিত্যভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন গ্রন্থাগারের সভাপতি বিকাশ রায় তরুণ। এছাড়াও বক্তব্য রাখেন তপদ্যুতি গোস্বামী, মো. হাবীব মেকার, মো. মমিনুল ইসলাম, নিগমানন্দ রায়, পল্লব কুমার রায় ও মো. শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বিদ্রোহ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁর অসামান্য সৃষ্টি দিয়ে। নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় গ্রন্থাগারের পাঠক নিলাদ্রী রায়, ঋতু রায় তিথী, শ্রাবনী রায়, বন্ধন রায়সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রন্থাগারের পাঠকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে কবিতা আবৃত্তি ও বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা