• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
চিলমারীতে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপণ” কার্যক্রম অনুষ্ঠিত ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : ২০ বছর পর প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১ সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা,শাকসবজির বীজ ও সার বিতরণ কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

আধুনিক বিশ্লেষণে গীতাবানী: প্রণব কুমার সত্যব্রতের নতুন প্রয়াস

পিএম  সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৫৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবজীবনের নৈতিকতা, কর্ম, আত্মজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অনন্য জীবনদর্শন। যুগে যুগে বহু পণ্ডিত, গবেষক ও সম্পাদক গীতার বাণীকে নতুনভাবে বিশ্লেষণ ও উপস্থাপন করেছেন। শ্রী রামানুজাচার্য, জগদীশ চন্দ্র ঘোষ, অতুলচন্দ্র সেন ও নির্মল চন্দ্র পালের মতো বিদ্বান ব্যক্তিরা গীতার ব্যাখ্যা ও সম্পাদনার মাধ্যমে এর দর্শনকে সাধারণ মানুষের কাছে সহজ করে তুলেছেন।
এই ধারাবাহিকতায় তরুণ লেখক প্রণব কুমার সত্যব্রত গীতার বাণীকে আধুনিক ও যুগোপযোগী দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণের উদ্যোগ নিয়েছেন। প্রণব কুমার সত্যব্রত ২০ অক্টোবর ১৯৯৮ সালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার  প্রত্যন্ত পল্লী চাকিরপশার ইউনিয়নের সোনাবর আমতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘সংস্কৃত ভারতী দক্ষিণ বঙ্গ’ থেকে ‘সংস্কৃতে প্রবেশ’ কোর্স সম্পন্ন করেন এবং বর্তমানে তিনি সংস্কৃতি কলেজে ‘বেদান্ততীর্থে’ অধ্যায়ণরত আছেন। এত অল্প বয়সে তিনি  সংস্কৃত ভাষা, দর্শন ও বিভিন্ন শাস্ত্রের ওপর দীর্ঘদিনের অধ্যয়ন ও গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে গীতার শিক্ষাকে সমকালীন সমাজ ও বিজ্ঞানমনস্ক চিন্তার আলোকে বিশ্লেষণ করেছেন।
তার সম্পাদিত  গ্রন্থে গীতার শ্লোকগুলোর ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মউন্নয়ন, নৈতিক শিক্ষা ও আধুনিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। ফলে নতুন প্রজন্মের পাঠকদের জন্য গীতার শিক্ষা আরও সহজবোধ্য ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
চর্যাপদ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছে। অনেকের মতে, গীতার চিরন্তন শিক্ষাকে আধুনিক ভাষা ও বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপনের এই প্রয়াস তরুণ সমাজকে নৈতিক ও আধ্যাত্মিক চর্চার প্রতি আরও আগ্রহী করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা