• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
জনগণের হক কাউকে লুটতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী “চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি” ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় বাকশূন্য ৯জনের অনিশ্চয়তার জীবন কুড়িগ্রামে নতুন উদ্যোক্তা উদ্যোগে সাড়া, দেশীয় ছোট মাছ এখন ‘রেডি টু কুক’ কুড়িগ্রামে বৃক্ষরোপণ করলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ কুড়িগ্রামে দলিল লিখক,নকল নবিশ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন করেছেন এলাকাবাসী ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠিত

ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (১৬ ই জুন)  মঙ্গলবার বিকেলে  ভূরুঙ্গামারী মহিলা কলেজ হল রুমে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহযোগিতায় ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়, এবং তিলাই উচ্চ বিদ্যালয় প্রথম রানার্সআপের স্থান অধিকার করে। তিলাই উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক আতিয়া ইবনাত আন্নি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিদর্শক মারফিদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজনসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা