• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

কুড়িগ্রামের রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৬৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের টুপামারী-বকসীপাড়া সড়কের উন্নয়ন কাজ শেষ হলেও রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে। নতুন নির্মিত সড়কের মাঝামাঝি স্থানে বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় এবং এলাকার বাইরে থেকে আসা চালকদের জন্য দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গেছে। দ্রুত খুঁটিগুলো সরিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীদের অভিযোগ,  টুপামারী-বকসীপাড়া সড়ক উন্নয়ন কাজের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব ছিল। ফলে রাস্তা নির্মাণ শেষ হলেও বিদ্যুতের খুঁটি স্থানান্তরের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
রাজারহাট উপজেলা বিদ্যুৎ অফিসের ইনচার্জ হাফিজুর রহমান বলেন, সড়ক সংষ্কারের কাজের আগে সংশ্লিষ্ট ঠিকাদার বিষয়টি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুতের জিএম স্যারের সঙ্গে কথা বললে সমাধান করা হতে পারতো।  এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদেরর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা