• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
চিলমারীতে আবারও “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা ভূরুঙ্গামারীতে এসএসসিতে জিপিএ -৫ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট ১৮ দোকান ও ৬ বিক্রয়কেন্দ্র পড়ে আছে অব্যবহৃত আগাছা-ফাটল ও মাদক সেবনের চিহ্ন জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ

কাঁঠালের বিচিতে লুকিয়ে আছে যে সব পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক / ২১৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মৌসুমি জাতীয় ফল কাঁঠাল বাজারে উঠেছে। জনপ্রিয় এ রসালো ফল দামেও সস্তা । কাঁঠাল অনেকেরই প্রিয় ফল। আর অনেকে এ কাঁঠাল খেলেও এর বিচিগুলো বেশিরভাগ সময়ই ফেলে দেন। কিন্তু কাঁঠালের বিচি ফেলে না দিয়ে এটি সেদ্ধ করে, ভেজে ও তরকারিতে দিয়ে কিংবা পুষ্টিকর স্মুদি বানিয়ে খেতে পারেন।
কারণ কাঁঠালের এই বিচির মধ্যেই লুকিয়ে আছে দারুণ সব পুষ্টিগুণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থ, যা আপনার শরীরে আমিষের চাহিদা মেটাতে সাহায্য করে। তবে মনে রাখবেন— কাঁঠালের বিচি কখনো কাঁচা খাবেন না। কারণ কাঁচা বিচিতে থাকা ট্যানিন ও ট্রিপসিন ইনহিবিটর আপনার শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা তৈরি করে।
কাঁঠালের বিচি শুধু স্বাদেই নয়, এর পুষ্টিমানেও বেশ সমৃদ্ধ। এতে রয়েছে রিবোফ্ল্যাবিন ও থায়ামাইন। এ ছাড়া রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াস, জিংক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপারের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এসব উপাদান চোখের দৃষ্টি, ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে।
তবে কাঁঠালের কাঁচা বিচি কখনো খাবেন না। কারণ এতে থাকে ট্যানিন ও ট্রিপসিন ইনহিবিটর, যা শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা করে। তবে কাঁঠালের বিচি সেদ্ধ করে বা ভেজে খেলে এসব ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায়।
* সাধারণত কাঁঠালের বিচি শুকিয়ে ভর্তা করে খাওয়া যায়। এ ছাড়া ভাজি করেও খাওয়া যায়।
* আর নিরামিষ সবজিতে কাঁঠালের বিচি যোগ করতে পারেন। মসলা দিয়ে ভুনা করলেও মুখরোচক খাবার তৈরি করা যায়।
* কাঁঠালের বিচি ভেজে খেতেও বেশ ভালো লাগে। আগুনে পুড়িয়ে খেতেও বেশ মজা।
* কাঁঠালের বিচির গুঁড়ো স্মুদিতে ব্যবহার করতে পারেন।
* সাধারণত কাঁঠালের বিচি বেটে সুস্বাদু হালুয়া বানিয়ে খাওয়া যায়।
* কাঁঠালের বিচি শুকিয়ে গুঁড়া করে রুটি, বিস্কুট কিংবা পিঠায় ব্যবহার করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা