• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে দুইজন সার ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আহত আরও এক রাজারহাটে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু কুড়িগ্রামে  গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত উলিপুরে তিন সপ্তাহ ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল, দিশেহারা পরিবার উলিপুরে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: / ১৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আশরাফুল আলম (৪৫)। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন উত্তর ভরতের ছড়া এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মায়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে জমিতে সেচ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত আশরাফুল আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ শক্ত হয়ে গিয়েছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা