কুড়িগ্রামের চিলমারীতে “ফ্রেন্ডশিপ এনজিওর (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবা অফিসের” যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪শে আগষ্ট) সকাল ১১টার দিকে ফ্রেন্ডশিপের (FDIDP Programme) এর প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকারের সভাপতিত্বে, উপজেলা শিক্ষক মিলায়তনে ফ্রেন্ডশিপের (FDIDP) প্রজেক্ট এর সার্বিক সহযোগিতায় “ফ্রেন্ডশিপ এনজিওর স্টাফ ও উপজেলা সমাজ সেবা অফিসের” যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল ইসলাম। তিনি বলেন, সমাজ সেবা সরকারী ভাবে বিভিন্ন শ্রেণীর হত-দরিদ্রদের নিয়ে কাজ করে থাকেন এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের প্রতিবন্ধী ভাতা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন এবং ভাতা প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয় বলে জানান। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে ফ্রেন্ডশিপ এনজিও অত্যান্ত ভালো ভাবে কাজ করে থাকেন। এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১৩টি চরে, তাদের CBR Worker আছে এবং ১৬টি বারান্দা স্কুল আছে। প্রতিবন্ধী শিশুদের নিয়ে তারা কাজ করে আসছেন, তাদের অভিভাবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন। আর বিভিন্ন প্রতিবন্ধীদের (IGA) সাপোর্ট দেয়া হচ্ছে। তাই আপনাদের কোন ধরনের প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের সমস্যা গুলো সমাধানের জন্য চেষ্টা করব। তিনি ফ্রেন্ডশীপ এনজিও কে ধন্যবাদ জানিয়ে তার আলোচনা শেষ করেন। উক্ত CBR এপ্রোচ ওরিয়েন্টশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলসুম। তিনি তার বক্তবে বলেন, ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রজেক্টকে এ ধরনের একটি সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত জনগোষ্টি হচ্ছে প্রতিবন্ধী ব্যত্তিকে আমাদের সমাজে তাদেরকে বোঝা হিসেবে দেখা হয়। তাই আমার দপ্তরে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কে স্বাবলম্বী করে থাকি। যেমনঃ সেলাই প্রশিক্ষণ, ব্লক-বাটিক, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি। তাই কোন প্রতিবন্ধী ব্যক্তি যদি প্রশিক্ষন নিতে চায়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি সহযোগিতা করব বলে জানান তিনি। এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, FDIDP এর ম্যানেজার রুহুল আমিন সরকার, ডাঃ ইমরান খান, রিহেলিটেশন অফিসার ও টেকনিক্যাল সুপার ভাইজার মোন্তাজুল রহমান, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।