• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে একটি বসতবাড়ির পানির ট্যাংকে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ৫ সদস্য এবং তাদের প্রতিবেশী স্বামী-স্ত্রীসহ মোট ৭ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তিরা হলেন— পূর্বদেবত্তর গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র রায় (৫৫), তার স্ত্রী শান্তনা রানী রায় (৪৫), মেয়ে অর্পিতা রানী রায় (১৫), ছেলে চন্দন কুমার রায় (৩০), চন্দনের স্ত্রী পূজা রানী রায় (২২) এবং পাশের বাড়ির ভাতিজা মাধব চন্দ্র রায় (৪২) ও মাধবের স্ত্রী শিল্পী রানী রায় (৩২)।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার(৮সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে কৌশলে ওই বাড়ির পানির ট্যাংকে চেতনানাশক বা বিষাক্ত কোনো দ্রব্য মিশিয়ে দিয়ে কেটে পড়ে। রাতের খাবার ও দৈনন্দিন কাজে ওই পানি ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যরা এবং প্রতিবেশী ওই দম্পতি বিষক্রিয়ায় অসুস্থ ও অচেতন হয়ে পড়েন।
পরবর্তীকালে রাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্য চন্দন কুমার রায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘরে চোরের উপস্থিতি টের পান। তিনি সাহসিকতার সাথে চোরকে ধাওয়া করলে চোর চক্রটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এসময়  বিদ্যুৎ না থাকায় অন্ধকারের কারণে কোনো চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ভোররাতে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে অচেতন অবস্থায় ৭ জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ রিপোর্ট দুপুর পৌনে ১২টায়ও লেখা পর্যন্ত ওই ৭জন অচেতন অবস্থায় রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, পুরো এলাকা জুড়ে এ ঘটনায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা