• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে পরকীয়ার জেড়ে স্বামী হত্যা এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক কুড়িগ্রামে মোবাইল ফোন ভাঙায় অভিমানে তরুণীর আত্মহত্যা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু বন্দুক হাতে তাসনিয়া ফারিণ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষে মাঠ পর্যায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়লো ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

কুড়িগ্রামে মোবাইল ফোন ভাঙায় অভিমানে তরুণীর আত্মহত্যা

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৪ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাবার ভেঙে দেওয়া মোবাইল ফোন নিয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আশামিন (২০) নামে এক তরুণী। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশামিন ওই এলাকার আলম মিয়ার মেয়ে। এক বছর আগে তাঁর বিয়ে হলেও কিছুদিনের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি। মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় কথা বলা নিয়ে বিরক্ত হয়ে বুধবার সকালে বাবা তাঁর দেওয়া মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে সবার অগোচরে শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
বাড়িতে ফিরে তাঁর মা ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা মরদেহ নামিয়ে রাখেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা