• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
কাছাকাছি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যে অবৈধ ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড মাহির আক্ষেপ— বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত সোনাহাট সেতুর সংযোগ সড়ক ৭ বছরে শুরু হয়নি, এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবী জানালেন এমপি আনোয়ারুল

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যে অবৈধ ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা/বার্ডফ্লু, রোগের ভ্যাক্সিনের বিশাল একটি চালান জব্দ করেছে পুলিশ। এসময় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। ২৫ ই নভেম্বর  বিকেলে  ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা হতে ককশিটের ১১ টি কার্টন বোঝাই ১৫৬ লিটার পরিমাণ  ভ্যাক্সিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আটক দুই চোরাকারবারির নামঃ  মোঃ ছায়েদ আলী (৪০)পিতা: মৃত রশিদ মিয়া, গ্রামঃ গোরক মন্ডল,  থানা: ফুলবাড়ী জেলা: কুড়িগ্রাম।  মোঃ মাসুদ রানা (৪৫) পিতা: মোঃ আমিনুল ইসলাম, গ্রামঃ পশ্চিম ফুলমতি থানা: ফুলবাড়ী জেলা: কুড়িগ্রাম।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে  ভূরুঙ্গামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোটহাট সীমান্ত এলাকা থেকে আগত একটি অটোরিকশা তল্লাশি করে এসব ভ্যাক্সিন আটক করেন। ভূরুঙ্গামারী উপজেলার ভোটহাট সীমান্ত দিয়ে এসব ভারতীয় ভ্যাক্সিন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়া হচ্ছিলো।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান, বিপুল পরিমাণ এসব ভারতীয় ভ্যাক্সিন শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। এই চক্রটি নিয়মিত ভারতীয় পণ্য চোরাকারবারে সাথে জড়িত। সুনির্দিষ্ট তথ্য ও একটানা দীর্ঘ নিরীক্ষণের ফলশ্রুতিতে চক্রটিকে অবৈধ ভ্যাক্সিনসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। কুড়িগ্রাম জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় নিয়মিত মাদক, চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা