• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ৯৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আব্দুল লতিফ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া ও নলেয়া মৌজা দিয়ে প্রবাহিত দুধকুমর নদের ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নদীর গুরুত্বপূর্ণ অংশে বাঁধ নির্মাণ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় এই এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে কামাত আঙ্গারিয়া-নলেয়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নদীর এই গুরুত্বপূর্ণ অংশে কাজ বন্ধ থাকায় পানির তীব্র চাপ এসে ভাঙনকে আরও ভয়াবহ করে তুলেছে। ফলে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা। এতে করে স্থানীয় জনপদ চরম হুমকির মুখে পড়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার। তিনি বলেন, “দুধকুমর নদের এই অংশে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নিতে হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, উপজেলা ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের নেতা খলিলুর রহমান সাধু, মতাজ আলী, মন্টু ও লিটন মিয়া। তারা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সমাবেশ থেকে দ্রুত ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা