• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : ২০ বছর পর প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১ সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা,শাকসবজির বীজ ও সার বিতরণ কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা ভূরুঙ্গামারীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে অ্যাডভোকেসি সভা

Reporter Name / ১৩৬ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে কুড়িগ্রামে ক্যাম্পেইন বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সহযোগিতা করে সিআইপিআরবি এবং ইউএনএফপিএ বাংলাদেশ।
সভায় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক মোজাম্মেল হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জয়ন্তি রানি, ডিপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা, জাপাইগো বাংলাদেশ, এসিএফ, ফ্রেন্ডসিপ, আরডিআরএস, ব্রাক এর প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে অনেক নারী এখনও এ রোগে ভুগছেন। তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করানো এবং সময়মতো চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে ফিস্টুলা নির্মূল করা সম্ভব। বক্তারা সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ঝুঁকিপূর্ণ মায়েদের দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনার আহ্বান জানান।
এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট কো-অডিনেট সুমন দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা