• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী ১২৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার চোখের নিমিষেই তিস্তায় বিলীন মন্ডলপাড়া জামে মসজিদ কুড়িগ্রামে ভাঙনের করাল গ্রাসে আতঙ্কিত চরবাসী ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুড়িগ্রামের চরবাসীর বেঁচে থাকার স্বপ্ন গবাদিপশু পালন বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন নাগেশ্বরীতে এক মাসে ভেঙেছে তিন শতাধিক ঘরবাড়ি

রাজারহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের (পার্টনার) আওতায় কৃষক/কৃষাণী অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৪ মে) সকাল ১১টায় রাজারহাট অফিসার্সক্লাবে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিমের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী কুড়িগ্রামের উপপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রাম রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, কুড়িগ্রাম খামারবাড়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো: রহমত আলী, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কৃষক প্রীতম কুমার রায় ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের মলাতিপাড়া গ্রামের কৃষাণী পুর্ণিমা রানী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, সমাজ সেবা কর্মকর্তা এসএ হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহমেদ, চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবীর আদিলসহ পিএফসির সদস্য ও কৃষক-কৃষাণি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা