• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌ ডাকাতি ৩৪ ম্যাচ পর হারের স্বাদ পেল মরক্কো কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম সরকারি হিসাব সম্পকির্ত নবগঠিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রশংসা ভাসছেন কুড়িগ্রামের এএসপি মুনতাসির মামুন মুন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কার্যক্রমে উপজেলায় প্রথম তিলাই ইউপি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

জুনের মধ্যে সব সেনা ব্যারাকে ফিরবে

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে।
শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হবে। পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে।
২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
প্রবল আন্দোলনে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠেই থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেয়।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে। তারা নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।
সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারত, কিন্তু বর্তমানে তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা