• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ২

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পৃথক দুটি অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে এসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে ভুরুঙ্গামারী থানার একটি টিম উপজেলার ঢেবঢেবী বাজার এলাকায় অভিযান চালিয়ে পাথরডুবি ইউনিয়নের মাজম আলীর ছেলে বেলাল হোসেন কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
অপর আরেকটি অভিযানে এসআই আব্দুর রহিম এর নেতৃত্বে ভুরুঙ্গামারী-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বয়তুল্লাহর পুত্র চান মিয়াকে ০৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপির) নির্দেশনায় সারাদেশব্যাপী চাঁদাবাজ, মাদক কারবারি, অফলাইন ও অনলাইন জুয়া ও ক্যাসিনো খেলার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ যে চিরুনি অভিযান শুরু করেছে সেটি সফল করতে আমরা সংকল্পবদ্ধ।
তিনি আরো বলেন, মাদক কারবারি ও জুয়াড়িদের কোন ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা