• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

Reporter Name / ৭৮ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। ফলে স্বাগতিক টাইগাররা আগে ব্যাটিং করতে নামবে। মিরপুরের উইকেটেও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
আজ (শুক্রবার) মিরপুর টেস্টের প্রথম দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল। উইকেটে ঘাস রয়েছে, আর কয়েকদিনের বৃষ্টিতে আউটফিল্ড জুড়ে সবুজের ছোঁয়া। মিরপুরের চিরাচরিত উইকেটের বদলে এবার পেসাররা বাড়তি সহায়তা পেতে পারেন এবং বড় রানের ইনিংস দেখার সম্ভাবনা রয়েছে।
মিরপুর টেস্টে বাংলাদেশ কাউকে অভিষেক করায়নি। তবে পাকিস্তান দু’জন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকার সুবাদে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হচ্ছে আজ। আগেরদিন চোটের কারণে ছিটকে গেছেন বাবর আজম, সেটিও বাড়তি সুযোগ করে দিয়েছে তরুণ ব্যাটারদের।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা