• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি

কুড়িগ্রামের রাজারহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

পিএম সৈকত সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুত নাখেন্দা থেকে পূর্ব-পশ্চিম দেবত্তর মাদ্রাসা ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।
রাজারহাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, জামায়াত এবং এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় এলাকাবাসীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, খাল খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে এবং কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা