• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
আজ থেকে ৫দিন ব্যাপী দূর্গাপূজা আরাম্ভ,কঠোর নিরাপত্তা জোরদার দুর্গামন্ডপ পরিদর্শন করলেন রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ২৪ ঘন্টার আলটিমেটাম কুড়িগ্রামে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ ফুলবাড়ি উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতাসহ ৬জন সরকারি চাকরিজীবী সরকারি বিধিবিধান লঙ্ঘিত দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল কুড়িগ্রাম চর উন্নয়ন পরিষদ ‘ঝরে পড়া ও বাল্যবিয়ে রুখতে চরে ভাসমান স্কুল ও মাধ্যমিক বিদ্যালয় জরুরি’ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার,এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে কুড়িগ্রামে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১ কুড়িগ্রামে একই পরিবারের ৬ জনই মানষিক অসুস্থ

চিলমারীতে “আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ২০২ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে “উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে। আমরা চাই এ ধারা অব্যাহত থাকুক। উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান। তিনি আরও বলেন, মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, বালু উত্তোলন, রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চলাচল, নৌ-পথে ডাকাতি, গরু কেনার সময় জাল নোটের ব্যবহারসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার, তিনি বলেন উপজেলা আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং চিলমারী উপজেলা কে নাশকতা ও মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মিঞা, উপজেলা সমাজসেবা অফিসার ইসলাম, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর সহঃ অধ্যাপক নুর আলম মুকুল। এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা