• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
 রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র

রাজারহাটে ইসলামিক রিলিফের ‘ইইপি’ প্রকল্পে শ্রেষ্ঠ ১১ স্বনির্ভর দলকে সম্মাননা

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘ইইপি’ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শ্রেষ্ঠ স্বনির্ভর দল (ঝবষভ-ঐবষঢ় এৎড়ঁঢ়) নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৮মে) সকাল ১০টায় রাজারহাট প্রকল্প অফিসের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলার ১১০টি দলের মধ্য থেকে আত্মনির্ভরশীলতা, আর্থিক শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ১১টি সেরা দলকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমানসহ অতিথিবৃন্দ নির্বাচিত দলগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে ওজন মাপার মেশিন তুলে দেন। অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের সঞ্চালনায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শাহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা প্রকল্প ব্যবস্থাপক ড. কামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রান্তিক পরিবারের নারীদের আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি এ ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান বলেন, সংস্থাটি দরিদ্র পরিবারের নারীদের আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করে তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়তা করছে।অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা