• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
চিলমারীতে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপণ” কার্যক্রম অনুষ্ঠিত ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : ২০ বছর পর প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১ সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা,শাকসবজির বীজ ও সার বিতরণ কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

শ্রদ্ধাজ্ঞাপন, স্মৃতিচারণ ও আলোচনা সভায় কুড়িগ্রামে অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৫৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

বিশিষ্ট নারীনেত্রী, সমাজ সংস্কারক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় অবস্থিত সলিডারিটি টেকনিক্যাল ইন্সটিটিউটে সানু মেমোরিয়াল সোসাইটির আয়োজনে স্থৃতিচারণমূলক আলোচনা সভায় সাবেক সিভিল সার্জন, সানু মেমোরিয়াল সোসাইটির চেয়ারম্যান এবং বিশিষ্ট চিকিৎসক ডা. এস. এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সানু মেমোরিয়াল সোসাইটির প্রধান নির্বাহী কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু। তিনি বলেন, “অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর আদর্শ, মানবিক মূল্যবোধ, নারী শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। তাঁর কর্ম ও চিন্তাধারা সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা জোগাবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর জীবনসঙ্গী, সলিডারিটির নির্বাহী পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা এম. এম. হারুন অর রশিদ লাল। তিনি প্রয়াত সানুর কর্মময় জীবন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তার ও নারী ক্ষমতায়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করাই ছিল তাঁর জীবনের মূল দর্শন। শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”
আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, কুড়িগ্রাম প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর,  কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতিমা রানী চৌধুরী, ব্রক্ষপুত্র সেতু(চিলমারী-রৌমারী) বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভগদ, কুড়িগ্রাম আইনজীবি সমিতির অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, চিলমারী ক্ষেতমজুর সমিতির নেতা গোলাম হায়দারসহ অনেকে।
সভার শুরুতে প্রয়াত অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী, গুণগ্রাহী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সুশীল সমাজের সদস্য এবং সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে অধ্যাপক সানুর কর্মময় জীবন, মানবিক গুণাবলি এবং সমাজ পরিবর্তনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।
উল্লেখ্য, অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানু ১৯৫৬ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০০৭ সালের ১৩ জুন মৃত্যুবরণ করেন। শিক্ষা, সমাজসেবা, নারী উন্নয়ন ও গবেষণা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মানবকল্যাণে নিবেদিত তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা