• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও

বিএসএফ’র পুশ-ইন চেষ্টার শিকার রৌমারী সীমান্তের শুন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৫৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শুন্য রেখায় ৭ দিন ধরে আটকে আছে বিএসএফ’র পুশইন চেষ্টার শিকার ৫ যুবক। এরমধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন।  ঝড়-বৃষ্টি ও তীব্র রোদ মাথায় নিয়ে সামান্য প্লাস্টিকের ছাউনির নীচে নিদারুন কষ্টে দিন পার করছেন তারা। নেই তাদের প্রয়োজনীয় খাবার ব্যবস্থা কিংবা গোসলের পানি ও স্যানিটেশনের ব্যবস্থাও। এ দিকে দুই সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে  বিজিবি’র ও বিএসএফ।
গত রোববার (১৪জুন) ভোর সাড়ে ৫টায় গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএএসএফ। বিষয়টি টের পেয়ে বাঁধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের আশ্রয় হয় দু’দেশের সীমান্তের শুন্য রেখায় ভারতের অংশে। এরপর গত বুধবার ভোর বেলায় গয়টাপাড়া সীমান্তের শুন্য রেখা থেকে ২ শিশু ও তাদের বাবা- মাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, দু’দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সীমান্তের শুন্য রেখায় মানবেতর জীবন-যাপন করা ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেয়া হোক।
জামালপুর ৩৫- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা