• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙ্গন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

উজানের পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিপাতের কারণে   গত চারদিন ধরে বিপদ সীমার নিচে দিয়ে ওঠানামা করছে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র,  ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি। গত রাত থেকে ভারী বৃষ্টিপাত না হওয়ায় আজ নদ নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে। প্রতিটি নদ নদীর পানি ৫ থেকে ১৫ সেন্টি মিটার পযন্ত হ্রাস পেয়েছে। পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন । ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদের ৩০ টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙ্গন। ভাঙ্গনে  বসতভিটা, গাছপালা, ফসলিজমি সহ বিভিন্ন স্থাপনা বিলিন হচ্ছে। অন্যদিকে   এখনো নদী এলাকার বিভিন্ন ফসলের মাঠ পানিতে নিমজ্জিত রয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক জমশেদ আলী  জানান  তার ১ বিঘা জমির পটলের ক্ষেত ধরলা নদীর পানিতে তলিয়ে আছে। দ্রুত গতিতে পানি নেমে না গেলে তার ফসল  পুরোটাই নষ্টের আশংকা করছেন তিনি। ওই এলাকায় অনেকের বিভিন্ন ফসল তলিয়ে আছে।
বিভিন্ন ধরনের ফসল তলিয়ে থাকায় কৃষকরা দুশ্চিন্তায় দিশেহারা।
স্থানীয় কৃষি বিভাগ জানান, পানি দ্রুত হ্রাস পেলে নিমজ্জিত ফসলের কোন ক্ষতি হবে না। পানি নেমে যাওয়ার সাথে সাথে ফসলের পরিচর্যা করার পরামর্শ দেন তারা।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম  জানান, গতকাল থেকে প্রবল বৃষ্টিপাত  না হওয়ায় নদ নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে। যার কারণে বন্যার আশংকা কমে গেছে।  স্থানীয় ভাবে বৃষ্টিপাত  না হলে  আর কোন বন্যার সম্ভাবনা নেই। তবে তিনি স্বীকার করেন ভাঙ্গন  রোধে জরুরী বরাদ্দ না পাওয়ায়  ভাঙ্গন কবলিত  সব এলাকায় টিক মতো  কাজ করতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা