• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

রাজারহাটে লাখ টাকার সুপারি বাগানে তা-ব, সৎভাইয়ের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৬১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে রাতের আঁধারে ২২টি ফলদ সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সৎভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(৩জুলাই) উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখাঁ মিয়াপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে মনিরুল ইসলামের বসতভিটায় একটি সুপারি বাগান রয়েছে। বাগান থেকে প্রতিবছর তিনি লক্ষাধিক টাকার সুপারি বিক্রি করে থাকেন। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে মনিরুল ইসলামের সৎভাই আব্দুর ছাত্তার ও তার সহযোগীরা বাগানের ২২টি ফলদ সুপারি গাছ কেটে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার(৪জুলাই) সকালে মনিরুল ইসলাম বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। অভিযোগ রয়েছে, ঘটনা জানাজানি হওয়ার পর আব্দুর ছাত্তার বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মনিরুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত আব্দুর ছাত্তারের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ দীর্ঘদিনের, যার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা