• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

ভূরুঙ্গামারীতে ৭৫ হাজার বাংলাদেশী জাল টাকার নোটসহ আনোয়ার মিয়া নামে এক ব্যাক্তি আটক

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশি জাল টাকার নোটসহ আনোয়ার মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিনগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী একটি কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ৭৫ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়েছে। আটক আনোয়ার মিয়া পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারিরা ঢেবঢেবির বাজার এলাকা দিয়ে জাল নোট ব্যবহার করে ভারত থেকে গাঁজা ও ইয়াবা নিয়ে আসছে- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার দিনগত মধ্যরাতে সীমান্ত অভিমুখে যাওয়ার সময় আনোয়ারকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার পুলিশকে জানিয়েছে, এসব জাল নোট দিয়ে তিনি ভারতীয় সীমান্তের কাঁটাতার সংলগ্ন বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন।ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরাকারবারিরা শতভাগ মুনাফার লোভে বাংলাদেশি জাল নোট ব্যবহার করছে। সীমান্ত এলাকায় বসবাসকারীদের অত্যন্ত সতর্কতার সাথে মুদ্রা লেনদেনের পরামর্শ দেন তিনি। আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট রাখার অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা