• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা

রাজারহাটে মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমানে জাল জব্দ, আগুনে ধ্বংস

পিএম  সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৩৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বোতলারপাড়, সোনালুর কুটি নাজিমখান, চাকিরপশার মাইনর স্কুল এলাকা এবং মিলেরপাড় বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ৫০টি চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।   যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব জাল দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক এবং রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযান শেষে একই দিন বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক বলেন, ‘মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা